×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো

২০২৬ সেপ্টেম্বর ১৭ ০৮:০২:২৬
ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো

নিজস্ব প্রতিবেদক: ঘরের সৌন্দর্য বাড়াতে অনেকেই দামি রঙ ও নানা ধরনের সাজসজ্জার দিকে নজর দেন। তবে শুধু রঙের দাম বেশি হলেই ঘর সুন্দর দেখাবে—এমনটা নয়। দেয়ালের জন্য সঠিক রঙ ও শেড নির্বাচন করাই ঘরের সামগ্রিক সৌন্দর্য এবং পরিবেশ বদলে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

সঠিক রঙের কম্বিনেশন একটি সাধারণ ঘরকেও আরও মার্জিত, আরামদায়ক ও আকর্ষণীয় করে তুলতে পারে। তাই দেয়ালে রঙ করার আগে ঘরের আকার, আলো এবং কাঙ্ক্ষিত পরিবেশের সঙ্গে মিলিয়ে শেড বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘরের দেয়ালের জন্য সেজ গ্রিন (Sage Green) হতে পারে একটি ভালো পছন্দ। এই শেড ঘরে শান্ত ও স্বাভাবিক আবহ তৈরি করে। পাশাপাশি এটি ঘরের সাজে একটি পরিশীলিত ও আভিজাত্যপূর্ণ অনুভূতি আনতে পারে।

পাউডার ব্লু (Powder Blue)-ও ঘরের জন্য বেশ মানানসই একটি শেড। এই রঙ শান্ত পরিবেশ তৈরি করার পাশাপাশি ছোট ঘরকে তুলনামূলকভাবে বড় ও খোলামেলা দেখাতে সাহায্য করতে পারে।

যারা ঘরে উজ্জ্বল ও হাসি-খুশি পরিবেশ চান, তাদের জন্য বাটার ক্রিম ইয়েলো (Butter Cream Yellow) বেছে নেওয়া যেতে পারে। সাধারণ উজ্জ্বল হলুদের তুলনায় এই শেড তুলনামূলকভাবে নরম এবং আরামদায়ক অনুভূতি তৈরি করে।

এ ছাড়া মিন্ট গ্রিন (Mint Green) ব্যবহার করেও ঘরে সতেজতা আনা যায়। গাঢ় সবুজের পরিবর্তে এই হালকা শেড ঘরকে আরও সতেজ ও খোলামেলা অনুভূতি দিতে পারে।

সব মিলিয়ে, ঘরের দেয়ালের রঙ নির্বাচনে একটু সচেতনতা ও সঠিক শেডের ব্যবহার পুরো ঘরের আবহ বদলে দিতে পারে। তাই রঙ করার আগে নিজের পছন্দের পাশাপাশি ঘরের পরিবেশের সঙ্গে কোন শেডটি বেশি মানানসই হবে, সেটিও বিবেচনা করা জরুরি।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে