×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১১:৫২:৪৯
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সেক্রেটারি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তারা চাকরি ফিরে পাওয়ার পাশাপাশি চাকরিচ্যুতির কারণে ক্ষতিপূরণের দাবিও জানান।

অন্যদিকে, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামও একই এলাকায় কর্মসূচি পালন করে। সংগঠনটির পক্ষ থেকে ব্যাংকে নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনসহ বিভিন্ন দাবি জানানো হয়।

দুই পক্ষের কর্মসূচি চলাকালে একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে গ্রাহক ফোরামের সেক্রেটারি মোতাসিম বিল্লাহ রয়েছেন।

তবে সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে উভয় পক্ষের কতজন আহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদ নিয়ে বিভিন্ন সময়ে নানা দাবি ও পাল্টা দাবির মধ্যে সর্বশেষ এই সংঘর্ষের ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবি এবং গ্রাহক ফোরামের পরিচালনা পর্ষদ নিয়ে দাবির মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে