×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৮:৫৫:২৭
ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: ইউটিউবার ধ্রুব রাঠির একটি ভিডিও নিয়ে করা অভিযোগের তদন্ত এখনো শেষ হয়নি বলে দিল্লির একটি আদালতকে জানিয়েছে পুলিশ। ভিডিওটিতে হিন্দু ধর্মের কয়েকজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিল্লির মুখ্য বিচারিক হাকিম নিহারিকা কুমার শর্মার আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে গুগল ও ইউটিউবের কাছে ভিডিও এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ইলেকট্রনিক তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য পাওয়ার পর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মামলাটির সূত্রপাত আমিতা সচদেবের করা একটি অভিযোগ থেকে। ২২ মার্চ ২০২৬ তিনি ধ্রুব রাঠির বিরুদ্ধে অভিযোগ করেন। তার দাবি, ভিডিওটিতে হিন্দু ধর্মগ্রন্থের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, সনাতন ধর্মকে অপমান করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন বক্তব্য দেওয়া হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ভিডিওটিতে ভগবান রাম ও সীতাসহ কয়েকজন শ্রদ্ধেয় হিন্দু ব্যক্তিত্ব আমিষ খাবার ও মদ্যপান করতেন বলে দাবি করা হয়েছে। ধর্মগ্রন্থের নির্বাচিত বা ভুল ব্যাখ্যার মাধ্যমে এসব বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন সচদেব।

গত ৯ জুন আদালত দিল্লি পুলিশকে তদন্তের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। পরে পুলিশ গুগল ও ইউটিউবকে নোটিশ পাঠালে তারা তদন্তের বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিয়ে কিছু ব্যাখ্যা চায়। পুলিশ জানিয়েছে, তাদের সেই ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং নতুন করে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

এদিকে আমিতা সচদেব দিল্লি হাইকোর্টেও আবেদন করেন। ৩ জুলাই আদালত গ্রিভ্যান্স অ্যাপিলেট কমিটিকে (জিএসি) দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন।

এরপর ১৫ জুলাই জিএসি ভিডিওটি সরানোর নির্দেশ দেয়। কমিটির পর্যবেক্ষণ ছিল, ভিডিওটির বিষয়বস্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং এ নিয়ে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পরে ১১ আগস্ট দিল্লি হাইকোর্ট জানায়, ভারতে ভিডিওটির প্রবেশাধিকার গুগল-ইউটিউব সীমিত করেছে।তবে তদন্ত এখনো শেষ হয়নি। চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালতের কাছে আরও সময় চেয়েছে দিল্লি পুলিশ।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে