চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
নিজস্ব প্রতিবেদক : ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে চীন। আসন্ন ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশি আবেদনকারীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিশেষ ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চীনা দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুয়াংতুংয়ের রাজধানী গুয়াংঝুতে ১৪০তম ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় যেতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা-সুবিধা চালু করা হয়েছে।
ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদন করতে হলে মেলা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক ‘আমন্ত্রণপত্র’ জমা দেওয়া বাধ্যতামূলক।
ভিসা প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের আগের ভিসা, ভ্রমণের রেকর্ড এবং নিজস্ব প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করার পরামর্শ দিয়েছে দূতাবাস। তবে গ্যারান্টি লেটারকে ঐচ্ছিক নথি হিসেবে উল্লেখ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন সরাসরি ফেরত দেওয়া হবে। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব ও ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন এড়াতে অনলাইন আবেদনপত্র সতর্কতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমন্ত্রণপত্র পরিবর্তন, মিথ্যা তথ্য দেওয়া কিংবা জাল নথি জমা দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে। আবেদনকারীদের হয়ে অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে আবেদনপত্র পূরণ না করার জন্যও সতর্ক করেছে দূতাবাস।
ভিসাসংক্রান্ত সেবার জন্য কোনো এজেন্সি বা ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছে চীনা দূতাবাস।‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ কিংবা ‘বিশেষ চ্যানেল’-এর মতো বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, আইন অনুযায়ী ভিসার মেয়াদ ও চীনে প্রবেশের অনুমতি কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথিত প্রভাব কিংবা বিশেষ সুবিধার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইনানুগ ও স্বচ্ছ ভিসা সেবা নিশ্চিত করতে চীনা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোনো কর্মকর্তা বা স্থানীয় কর্মী ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দূতাবাস।
মুসআব/
পাঠকের মতামত:
- শিক্ষক-শিক্ষার্থীর আচরণ নিয়ে আজহারির স্পষ্ট বার্তা
- দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিশোরগঞ্জ-মহাখালী বাস চলাচল
- ২৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শমরিতা হাসপাতালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- স্টারলিংক দিয়ে মানুষ হত্যার অভিযোগ!
- বিনা মূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের ৫টি বৈধ উপায়
- রিটার্ন জমার সময়সীমা ও জরিমানা নিয়ে করদাতাদের যা জানা দরকার
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ছয় প্রশ্নে সৌদিকে চিঠি ঢাকার
- সাদা প্লেট, কালো অক্ষর—নতুন নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা
- ২৫ অক্টোবর থেকে সোনার দামে পরিবর্তন
- রুমিকে গ্রেপ্তারের খবর নিয়ে নতুন তথ্য দিলেন রাশেদ খাঁন
- চার দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ৮ হাজার কোটি টাকা সহায়তা চায় পদ্মা ব্যাংক, নিরীক্ষায় উঠে এলো ভয়াবহ চিত্র
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের বিশেষ সাধারণ সভা পেছাল
- ফেসবুকের রেস্ট্রিকশন নিয়ে মুখ খুললেন পিনাকী ভট্টাচার্য
- অনলাইন ও এসএমএসে যেভাবে জানবেন এইচএসসির ফল
- ব্যবস্থাপনায় অস্থিরতা, ইসলামী ব্যাংকের আমানতে বড় পতন
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- ভিসা হারানোর ঝুঁকি যেসব কারণে, জানাল ঢাকার দূতাবাস
- চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, এবার বিপাকে বাবা রুমি
- বাংলাদেশের সামনে বড় বিপদ
- গ্রাহকের ৫০ হাজার টাকা উধাও, পরে ফেরত দিলেন ব্যাংক ম্যানেজার
- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় ইঙ্গিত সালাহউদ্দিন আহমেদের
- শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন
- শেয়ারবাজারের যেসব খাতের শেয়ারে বেশি লেনদেন
- কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের থাকতে দিলে আইনি ব্যবস্থা
- ইউএনওর নাম কেন লিখলেন এসিল্যান্ড? সামনে এল ঘটনার বিবরণ
- বিয়ের দাবি, বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন
- বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর জিএসপি ফাইন্যান্সের নিয়োগে সম্মতি
- ছুটি শেষে বাসায় ফিরেই মাথায় হাত, ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও
- শেয়ার হস্তান্তর নিয়ে পূবালী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ছুটি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য জরুরি তথ্য
- ‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ট্রাম্পের ভরসায় বড় ভুল করলেন সালমান
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা












