×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৭:৪১:৪৮
এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে থাকলেও এখনো চূড়ান্ত প্রজ্ঞাপন হাতে পাননি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রয়োজনীয় সংশোধন শেষে খসড়া পাঠানো হবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস)। এরপরই গেজেট প্রকাশের প্রক্রিয়া এগোবে।

তবে এবারের পে স্কেলের গেজেটে থাকছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। একটি মাত্র প্রজ্ঞাপনের পরিবর্তে সাতটি পৃথক স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (SRO) আকারে নবম পে স্কেলের বিভিন্ন বিধান প্রকাশ করা হতে পারে। এর ফলে বেতন কাঠামো, বেতন নির্ধারণ (ফিক্সেশন), বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধা আলাদাভাবে নির্ধারণের সুযোগ থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গেজেট প্রকাশের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হবে। প্রথমত, বিভিন্ন আইন ও বিধি যাচাই-বাছাই করে খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিংয়ের সময় কোনো সংশোধনের প্রয়োজন হলে তা ঠিক করে পুনরায় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর খসড়া পাঠানো হবে বিজি প্রেসে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, বিষয়টি দীর্ঘ প্রক্রিয়ার। এবার যেহেতু সাতটি পৃথক SRO জারি করার বিষয় রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিছুটা বেশি সময় লাগছে।

গেজেট প্রকাশে দেরির আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কয়েকটি ভাতা নিয়ে মতপার্থক্য। তাদের প্রত্যাশা এবং অর্থ বিভাগের অবস্থানের মধ্যে কিছু বিষয়ে পার্থক্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ কারণে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না করে গেজেট প্রকাশে সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে ৩১ আগস্টগত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। ওই দিন মন্ত্রিপরিষদসচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

তবে অনুমোদনের পরও ভেটিং, সংশোধন ও মুদ্রণের মতো আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি গেজেট প্রকাশের আগে বিভিন্ন খসড়া বা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নতুন বেতন কাঠামো অনুযায়ী চূড়ান্ত বেতন নির্ধারণ করা যাবে না।

বিশেষ করে বেতন ফিক্সেশন, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা এবং অবসর সুবিধা—এসব বিষয়ে গেজেটে দেওয়া নির্দেশনাই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।ফলে সরকারি কর্মচারীদের এখন মূল অপেক্ষা নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে