×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৩:০২:২৬
পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া ভাতার হারেও পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনা করে সচিব কমিটি গ্রেড ও কর্মস্থলের এলাকা অনুযায়ী বাড়িভাড়া ভাতার নতুন হার নির্ধারণের সুপারিশ করেছে।

সচিব কমিটির সূত্র অনুযায়ী, নতুন স্কেলে বাড়িভাড়া ভাতার হার নির্ধারণের ক্ষেত্রে মূল বেতন, গ্রেড এবং কর্মস্থলের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা সিটি করপোরেশন, অন্যান্য বড় শহর এবং দেশের অন্যান্য এলাকার জন্য আলাদা হার রাখা হয়েছে।

১৬তম থেকে ২০তম গ্রেড

এই গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন। অন্যান্য বড় শহরে হার হবে ৫০ শতাংশ, আর দেশের অন্যান্য এলাকায় ৪৫ শতাংশ।

১০ম থেকে ১৫তম গ্রেড

ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া হবে মূল বেতনের ৫০ শতাংশ। অন্যান্য বড় শহরে ৪০ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩৫ শতাংশ হারে ভাতা দেওয়া হবে।

৫ম থেকে ৯ম গ্রেড

এই গ্রেডের কর্মচারীরা ঢাকায় মূল বেতনের ৪৫ শতাংশ, অন্যান্য বড় শহরে ৩৫ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।

১ম থেকে ৪র্থ গ্রেড

উচ্চতর গ্রেডের কর্মচারীদের জন্য ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় পাবেন ৩০ শতাংশ, আর দেশের অন্যান্য এলাকায় ২৫ শতাংশ।

অন্যান্য বড় শহরের তালিকায় চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভারের কথা বলা হয়েছে। তবে ১ম–৪র্থ গ্রেডের ক্ষেত্রে আলাদা শ্রেণিবিন্যাস রয়েছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোয় আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন প্রায় ১০০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার হবে প্রায় ১১৫ থেকে ১৪২ শতাংশ।

নতুন কাঠামোয় ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৫৬,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একসঙ্গে দেওয়া হবে না; ধাপে ধাপে মূল বেতন সমন্বয় করা হবে।

অন্যদিকে বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা নতুন হারে কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ১ জানুয়ারি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে