×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি  

২০২৬ সেপ্টেম্বর ১০ ২০:১২:৫১
বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
 

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০৯ জনের। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬২ জন, সিলেটে ১৫৩ জন, বরিশালে ১১৬ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৬৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, গত কয়েক মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নিশ্চিত হাম ও সন্দেহজনক উপসর্গ দুই হিসাব মিলিয়ে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান পরিস্থিতির গুরুতর চিত্র তুলে ধরছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে