×
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম

২০২৬ সেপ্টেম্বর ০৭ ০৯:৩৯:০৮
৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৭ টাকা কমেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত এ দরেই সোনা বিক্রি হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল দাম ২ লাখ ৩২ হাজার ৫০৭ টাকা। ভ্যাটসহ বিক্রয়মূল্য দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৭ টাকা। প্রতি গ্রামের দাম ২০ হাজার ১৬০ টাকা।

এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ২৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১৩ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নীতি অনুযায়ী, অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি এসব দামের সঙ্গে অতিরিক্তভাবে যুক্ত হবে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে