×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দুই কোম্পানির লেনদেন স্থগিত 

২০২৬ সেপ্টেম্বর ১০ ১২:৪০:১৮
দুই কোম্পানির লেনদেন স্থগিত 

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসির রেকর্ড ডেটের জন্য শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত থাকায় ওই দিন কোম্পানির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

অন্যদিকে পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের রেকর্ড ডেটের জন্য লেনদেন বন্ধ থাকবে। আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ বন্ডটির রেকর্ড ডেট নির্ধারিত থাকায় ওই দিন এর লেনদেন বন্ধ থাকবে। উল্লেখ্য, এর আগে একই বন্ডের কুপন রেট নির্ধারণে আগামী ১৫ সেপ্টেম্বর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে