×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৫:২১:৫২
দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানোয় ওই আমন্ত্রণে সন্তুষ্ট নয় বাংলাদেশ। তবে পারস্পরিক শ্রদ্ধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত হলে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক সফর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বহুপক্ষীয় ফোরামের চেয়ে দ্বিপাক্ষিক যোগাযোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বর্তমানে দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপর বেশি জোর দিচ্ছে। পরিবেশ অনুকূল হলে এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গাটি নিশ্চিত থাকলে দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই।

গঙ্গা পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানেই সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বার্থ ও মানুষের কল্যাণই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ-ভারত বাণিজ্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে নিয়মিত আলাপ-আলোচনা চলছে। তবে এই মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং নতুন করে জানানোর মতো কোনো আপডেটও নেই।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে