কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিক দরবৃদ্ধির পর এবার বড় ধরনের পতনের মুখে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর প্রায় ৫৬ শতাংশ কমেছে। এর আগে অস্বাভাবিক দর ও লেনদেনের কারণে কোম্পানিটির শেয়ার নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ছিল ৪৪ টাকা ১০ পয়সা। সেখান থেকে কমে ৬ সেপ্টেম্বর তা নেমে এসেছে ১৯ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর কমেছে ২৪ টাকা ৬০ পয়সা বা প্রায় ৫৬ শতাংশ। তবে আজ ৭ সেপ্টেম্বর শেয়ারটির দর ৮০ পয়সা ৪.১০ শতাংশ বেড়েছে।
তবে এর আগে চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র দুই মাসেরও কম সময়ে কোম্পানিটির শেয়ারদর দ্বিগুণের বেশি বেড়ে যায়। গত ১৫ জুন শেয়ারটির দর ছিল প্রায় ১৭ টাকা। এরপর ধারাবাহিকভাবে বেড়ে ১২ আগস্ট ৪৪ টাকা ১০ পয়সায় উঠে যায়। এতে প্রায় আট সপ্তাহে দর বাড়ে ২৭ টাকা ১০ পয়সা বা প্রায় ১৫৬ শতাংশ।
শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইকে তদন্তের নির্দেশ দেয় বিএসইসি। এর আগে অস্বাভাবিক মূল্য ও লেনদেনের বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যাও চায় ডিএসই।
জবাবে শার্প ইন্ডাস্ট্রিজ ডিএসইকে জানায়, শেয়ারদরে এমন অস্বাভাবিক পরিবর্তনের কারণ হতে পারে—এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
ডিএসইর তদন্তে কোম্পানিটির শেয়ারের লেনদেনের ধরন ও কার্যক্রম খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাজার কারসাজি, অস্বাভাবিক বা সমন্বিত লেনদেন, অভ্যন্তরীণ তথ্যের অপব্যবহার কিংবা শেয়ারবাজারসংক্রান্ত আইন ও বিধিবিধান লঙ্ঘন হয়েছে কি না, তাও তদন্তে যাচাই করা হতে পারে।
এদিকে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে শেয়ারের বড় পতনে অস্বাভাবিক দরবৃদ্ধির সময় অর্জিত মুনাফার একটি বড় অংশই মুছে গেছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারদর ১২ আগস্টের সর্বোচ্চ দরের তুলনায় ৫৫ শতাংশেরও বেশি নিচে অবস্থান করছে।
শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদরে এমন নাটকীয় পরিবর্তন ঘটছে এমন এক সময়ে, যখন কোম্পানিটি বড় ধরনের পরিচালনাগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ সংকটের কারণে কোম্পানিটির উৎপাদন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমে গেছে। শার্প ইন্ডাস্ট্রিজের দৈনিক সুতা উৎপাদনের সক্ষমতা প্রায় ৭০ টন হলেও বর্তমানে উৎপাদন নেমে এসেছে প্রায় ৪২ টনে।
কোম্পানিটির কারখানায় প্রায় ১ লাখ ২০ হাজার স্পিন্ডল রয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে কোম্পানির আর্থিক ফলাফলেও।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে শার্প ইন্ডাস্ট্রিজ প্রায় ২৫৭ কোটি টাকা রাজস্ব আয় করলেও কোম্পানিটির নিট লোকসান হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৬ পয়সা। আর ২০২৬ সালের মার্চ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৭ টাকা ৯২ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব হয়েছে প্রায় ৫৬ কোটি টাকা। এ সময়ে লোকসান হয়েছে প্রায় ২১ কোটি টাকা। মার্চ শেষে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮ কোটি টাকা।
তবে আর্থিক ও উৎপাদনগত চাপের মধ্যেও ব্যবসা ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী কোম্পানি কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, ব্যবসা পুনরুদ্ধারে কয়েকটি ইতিবাচক বিষয় সহায়ক হতে পারে।
কোম্পানির দাবি, আগামী ছয় মাসের জন্য তাদের নিশ্চিত অর্ডার রয়েছে। একই সঙ্গে সুতার দামও বেড়েছে। রপ্তানি প্রণোদনা বৃদ্ধি এবং ভারতের অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থার চাপ কমে আসাও কোম্পানিটির ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।
শার্প ইন্ডাস্ট্রিজের প্রত্যাশা, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে বিদ্যমান উৎপাদন সক্ষমতার আরও বেশি ব্যবহার করে নিশ্চিত হওয়া অর্ডারগুলো সময়মতো সরবরাহ করা যাবে।
এ ছাড়া প্রতিদ্বন্দ্বী কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সুতার সরবরাহ কমে গেলে নতুন অর্ডার পাওয়ারও সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে কোম্পানিটি।
মামুন/
পাঠকের মতামত:
- ৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সূচকের কৃত্রিম উত্থানে কি বাজারের সংকট আড়াল হচ্ছে?
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ১০ টাকায় পার্সেল পাঠানোর সুবিধা
- কোম্পানির নিজস্ব শেয়ার কেনার সুযোগ চায় বিএসইসি, আসছে বড় পরিবর্তন
- ০৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শুধু আয়-সম্পদ নয়, রিটার্নে জানাতে হবে যেসব খরচের হিসাবও
- পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০%, নতুন পেনশন কাঠামোয় মিলবে বড় সুবিধা
- জনপ্রতি ঋণ কত টাকার? সংসদে হিসাব দিল সরকার
- বাস্তবে আবারও মা হলেন পরীমনি
- সিফাত হত্যা, সামনে এলো নেহার চাঞ্চল্যকর তথ্য
- সিভিওপিআরএলের কারখানা জরুরি রক্ষণাবেক্ষণে সাময়িক বন্ধ
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বড় পরিবর্তন, সংসদে পাস নতুন বিল
- সংসদে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- প্রবাসীদের পাসপোর্টে বড় পরিবর্তন, ৯ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
- মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
- কক্সবাজার ভ্রমণের ছবিতে ঝড় তুললেন দীঘি
- কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ, রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
- দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
- ইসলামী ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার নিয়ে ডিএসইর নতুন সিদ্ধান্ত
- সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ
- আমরা নেটওয়ার্কের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
- ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, জানুন কারা পাবেন
- চীন-ভারতের বড় পতন, তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ
- জামায়াত আমিরকে কড়া জবাব ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ শাহাদাতের
- গান, নাচ, বিলাপ—নৌ পুলিশের এসআইয়ের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সূচকের কৃত্রিম উত্থানে কি বাজারের সংকট আড়াল হচ্ছে?
- কোম্পানির নিজস্ব শেয়ার কেনার সুযোগ চায় বিএসইসি, আসছে বড় পরিবর্তন
- ০৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন











