×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন

২০২৬ সেপ্টেম্বর ১০ ১১:০৫:০৬
ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থিত এপেক্স শোরুমের তৃতীয় ও চতুর্থ তলায় আজ সকাল ১০টার দিকে আগুন লাগে। সময় যত গড়াচ্ছে, আগুনের তীব্রতা ততই বাড়ছে।

খবর পেয়ে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাণিজ্যিক ভবনগুলো থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দীর্ঘ চেষ্টার পরও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আশপাশের ব্যাংক, স্কুলসহ বিভিন্ন বাণিজ্যিক ভবনে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে