হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের দামে অস্বাভাবিক উত্থানের ঘটনায় কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে শেয়ারের দামের পাশাপাশি লেনদেনের পরিমাণে অস্বাভাবিক পরিবর্তনের কারণও জানতে চাওয়া হয়েছে।
সিএসইর তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের দর ছিল ৬৯ টাকা ৪০ পয়সা। সেখান থেকে মাত্র কয়েক কার্যদিবসে ১২ শতাংশ বেড়ে গতকাল ৯ সেপ্টেম্বর শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৭৮ টাকা ১০ পয়সায়।
শেয়ারের দরে এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে বুধবার (৯ সেপ্টেম্বর) কোম্পানিটির কাছে চিঠি পাঠায় সিএসই। এতে শেয়ারের মূল্য ও লেনদেনের পরিমাণে অস্বাভাবিক বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে বলা হয়।
সিএসইর চিঠির জবাবে প্যারামাউন্ট টেক্সটাইল জানিয়েছে, শেয়ারের দামে এমন অস্বাভাবিক ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে প্রভাব ফেলতে পারে—এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা ঘটনার বিষয়ে কোম্পানি অবগত নয়।
কোম্পানিটির সমন্বিত প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্যারামাউন্ট টেক্সটাইলের রাজস্ব ১৫ শতাংশের বেশি কমেছে।
রাজস্ব কমলেও এই সময়ে কোম্পানিটির মুনাফায় সামান্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফা হয়েছে ৯৬ কোটি ৮১ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৯৬ কোটি ৪১ লাখ টাকা।
কোম্পানিটি জানিয়েছে, রাজস্ব কমে যাওয়ার প্রভাবে এ সময়ে পরিচালন মুনাফা ১৪ শতাংশ কমেছে। তবে অন্যান্য উৎস থেকে আয় বৃদ্ধি এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর মুনাফায় অংশ পাওয়ার কারণে পরিচালন মুনাফার পতনের প্রভাব অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে জুলাই-মার্চ সময়ে কোম্পানিটির নিট মুনাফায় সামান্য প্রবৃদ্ধি হয়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফার অংশ ২৫০ শতাংশ বেড়ে ৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে অন্যান্য খাত থেকে আয় ৬৩১ শতাংশ বেড়ে ১০ কোটি ৮১ লাখ টাকা হয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইলের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট বিট্র্যাক এনার্জি লিমিটেড, ২০০ মেগাওয়াটের এইচএসডি বিদ্যুৎকেন্দ্র এবং ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেড। ডায়নামিক সান এনার্জি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ও গ্লোবাল এনার্জি প্রজেক্ট হোল্ডিংসের (জিইপিএইচ) যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে প্যারামাউন্ট টেক্সটাইলের রাজস্ব ৩০ শতাংশ কমে ২৪৫ কোটি ৭১ লাখ টাকায় নেমে এসেছে। আগের বছরের একই সময়ে কোম্পানিটির রাজস্ব ছিল ৩৫৪ কোটি ১ লাখ টাকা।
তবে এ সময়ে পরিচালন মুনাফা ২৫ শতাংশ কমলেও সহযোগী প্রতিষ্ঠানগুলোর মুনাফায় কোম্পানিটির অংশ বেড়ে যাওয়ায় নিট মুনাফা ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫২ কোটি ৬৫ লাখ টাকা।
জানুয়ারি-মার্চের তিন মাসে সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ কোটি ৭৯ লাখ টাকা আয় করেছে।
মামুন/
পাঠকের মতামত:
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অস্থিরতার মধ্যেও কেন মার্কিন বন্ডবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের?
- হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের হামলা
- দুই কোম্পানির লেনদেন স্থগিত
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক
- শেখ হাসিনার সাথে পল্টি মারলেন ভাগিনা শেখ তাপস
- সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত
- ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
- গার্মেন্টস খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- দুই কোম্পানির কারখানা বন্ধ পেল ডিএসই
- লুব-রেফ বাংলাদেশের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন
- এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা
- জামিনের আশায় ছিলেন, ছেলেকে দেখার আগেই মারা গেলেন চিন্ময়ের মা
- ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন
- পূবালী ব্যাংকে বড় পরিবর্তনের আভাস, বাড়ছে অনুমোদিত মূলধন
- ব্যাংক খাতে ভয়াবহ সংকেত, আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ১১ বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা এক নজরে
- মুদ্রা বিনিময় হার (১০ সেপ্টেম্বর)
- এসবিএসি ব্যাংকের নেতৃত্বে নতুন মুখ
- বড় সুখবর: এক ভিসায় ঘুরতে পারবেন মধ্যপ্রাচ্যের ৬ দেশ!
- পদত্যাগপত্রে নিজের অবস্থান জানালেন সায়মা ওয়াজেদ পুতুল
- সোনা-রুপার দাম জানাল বাজুস, দেখে নিন আজকের বাজারদর
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্যে স্পিকারের জবাব
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত, সংসদে পাস সংশোধনী বিল
- তদন্তের মধ্যেই WHO’র পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
- পাটওয়ারীর গাড়ির পর এবার আসিফের ফ্ল্যাট বিতর্ক
- ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব
- সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার













