×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৬:৪৯:৩০
ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়

নিজস্ব প্রতিবেদক : ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, কর না দেওয়ার বিষয়ে গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রায়ে তিন অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্ট।

তখন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।

বৃহস্পতিবার নতুন বেঞ্চ সেই রুল খারিজ করে দেন। ফলে আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের ক্ষেত্রে এনবিআরের আর কোনো বাধা থাকল না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে