বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ জুলাই) দেশের শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সামান্য বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে বেশি সংখ্যক কোম্পানির।
বাজারসংশ্লিষ্টদের মতে, সূচকের ঊর্ধ্বগতির গতি কিছুটা শ্লথ হয়ে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ লেনদেনে অপেক্ষাকৃত কম সক্রিয় রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আবারও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার বিষয়টি বাজারে কিছুটা প্রভাব ফেলেছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বাজারে বড় ধরনের দরপতনের আশঙ্কা নেই—এমন ধারণা বিনিয়োগকারীদের মধ্যে ক্রমেই জোরালো হচ্ছে। ফলে সূচকের গতি কিছুটা কমে গেলেও তারা বাজার পর্যবেক্ষণে বেশি মনোযোগ দিচ্ছেন। বাজার আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হওয়ায় পুঁজি হারানোর ঝুঁকিও কম বলে তারা মনে করছেন। আবার সূচক ঊর্ধ্বমুখী হলেই বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ কারণেই ডিএসইর প্রধান সূচক বর্তমানে ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৫৭ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। তবে অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস সূচক ০ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ১৯৭ দশমিক ২০ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ দশমিক ৮৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ১৮২টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণেও কিছুটা ভাটা দেখা গেছে। সোমবার ডিএসইতে মোট ৯৬৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১০৩ কোটি ৮৬ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৮ কোটি ৮২ লাখ টাকা থেকে বেশি।
সিএসইতে এদিন মোট ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ৯৭টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
সূচকের দিক থেকে অবশ্য সিএসইতে নিম্নমুখী প্রবণতা ছিল। দিন শেষে সিএএসপিআই সূচক ১০ দশমিক ২৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৩৮ দশমিক ২৫ পয়েন্টে নেমে আসে। এর আগের কার্যদিবসে এ সূচকের পতন হয়েছিল ৬৬ দশমিক ২২ পয়েন্ট।
এসএ খান/
পাঠকের মতামত:
- ২০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন রোডম্যাপ, বিশেষ নজরদারিতে শেয়ারবাজারের ৮ ব্যাংক
- কামালকে দেশে ফেরানো নিয়ে সরকারের নতুন উদ্যোগ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল
- সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান
- ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ালো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
- শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত
- যে কারণে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে গেলেন ইয়ামাল
- প্রগতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা
- আগে দেখে নিন আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কতা
- বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার
- ফাইনালের পর মেসির কথায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব
- টানা দুই জয়ে সফর রাঙিয়ে দেশে ফিরছে বাংলাদেশ
- জাবেদের ফ্ল্যাটে শতাধিক পোশাক, রোলেক্সের বক্সসহ নানা সামগ্রী
- উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল
- মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা, ১০ বছর পর গ্রেপ্তার
- ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
- আর্জেন্টিনার পক্ষেই নেতানিয়াহু, ফাইনালের আগে প্রকাশ্যে ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই
- ডিএসইর ব্যাখ্যা চাওয়ার পর কারখানা বন্ধের বিষয়ে জানালো তমিজ টেক্সটাইল
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিক্রির চাপ বাড়লেও স্থিতিশীল বাজার
- ১৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রবাসীদের জন্য সরকারের বড় উদ্যোগ
- বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট, সমস্যায় লাখো ব্যবহারকারী
- ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- ভিসা আবেদনকারীদের জন্য বড় সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
- কেউ থাকতে চায় না, সেখানে এক রাতের পারিশ্রমিক ৬৭ হাজার!
- মার্জিন বিধিমালা সংশোধনে বিএসইসির উদ্যোগকে ডিবিএর সমর্থন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
- বিছানায় বিষধর সাপ, ঘুমের ওষুধ আর ২০ লাখ রুপি—যে রহস্য খুলল তদন্তে
- চলতি সপ্তাহে ৯ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ১১ বছরেও ভাঙল না রপ্তানির 'দেড় বিলিয়ন ডলারের দেয়াল'
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ২০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন










