ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৬ জুলাই ১৯ ১৫:৫৭:০২
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফরচুন সুজের শেয়ার দর বৃদ্ধি নিয়ে ১৫ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, ফরচুন সুজের শেয়ার দর ০৮ জুলাই ছিল ১৬ টাকা ৯০ পয়সা। আর ১৫ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ২১ টাকায়। অর্থাৎ ৫ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা প্রায় ২৪.২৬ শতাংশ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে