ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা

২০২৬ জুলাই ২০ ১১:০৬:১২
স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই বিশ্ববাজারে আবারও কিছুটা কমেছে স্বর্ণের দাম।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪,০১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য প্রায় স্থিতিশীল থেকে আউন্সপ্রতি ৪,০১৯ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করলেও বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং সামগ্রিক অর্থনৈতিক প্রত্যাশার প্রভাবে স্বর্ণের দামে নিম্নমুখী চাপ দেখা দিয়েছে।

জর্ডানে অন্তত দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানে হামলা চালানোর কথা জানিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও নতুন করে ইরানি হামলার তথ্য দিয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

ওনডার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, সপ্তাহান্তে উত্তেজনা বৃদ্ধির কারণে পূর্ণমাত্রার সংঘাতের ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে স্ট্যাগফ্লেশনের আশঙ্কা জোরালো হলে তা স্বর্ণবাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে ৩,৮৮৬ ডলারকে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে দেখা হচ্ছে। এই স্তরের নিচে দাম নেমে গেলে স্বর্ণের মূল্য ৩,৫০০ ডলারের দিকেও চলে যেতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১,৫৯৯ দশমিক ৯৭ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ১,২৪৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে