ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল

২০২৬ জুলাই ২০ ১১:৪৭:৩৯
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে মো. রাশেদ খাঁনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনের কপি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, তার নিয়োগের মেয়াদ হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে শেষ হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে