ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট, সমস্যায় লাখো ব্যবহারকারী

২০২৬ জুলাই ১৯ ১৪:০০:৩৪
বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট, সমস্যায় লাখো ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক: মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। আবার কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে, নিউজফিড আপডেট হচ্ছে না কিংবা বিভিন্ন ফিচার স্বাভাবিকভাবে কাজ করছে না।

বৈশ্বিক সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, রোববার দুপুর প্রায় দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই হাজারো ব্যবহারকারী বিভ্রাটের তথ্য জানান।

তাৎক্ষণিকভাবে বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সমস্যা সমাধানের বিষয়ে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে