ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার

২০২৬ জুলাই ২০ ১০:৫৭:৪৫
বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আক্রমণভাগে পুরোপুরি নিষ্প্রভ ছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল নির্ধারিত ৯০ মিনিটে গোলমুখে একটি শটও নিতে পারেনি, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বিরল এক ঘটনা।

শুধু নির্ধারিত সময়ই নয়, অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও কোনো শট নিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। অর্থাৎ ম্যাচের ১০৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার নামের পাশে একটি শটও যোগ হয়নি।

এর মাধ্যমে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরও অতিরিক্ত সময়ের ১০৫ মিনিট পর্যন্ত শটহীন থাকার নজির গড়েছে আর্জেন্টিনা।

স্পেনের দুর্দান্ত প্রেসিং, বল দখলে আধিপত্য এবং সুসংগঠিত রক্ষণভাগের সামনে পুরো ম্যাচজুড়েই কার্যকর আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে না পেরে বারবার বলের নিয়ন্ত্রণ হারায় তারা।

প্রথমার্ধেও আর্জেন্টিনা কোনো শট নিতে পারেনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে এটি তাদের জন্য প্রথম এমন ঘটনা। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট শেষ হলেও গোলমুখে একটি শটও নিতে পারেনি স্কালোনির শিষ্যরা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে নতুন এক নেতিবাচক রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে