ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের

২০২৬ জুলাই ২০ ১১:৪৮:২৯
শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের বিভিন্ন তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, আগামী ১৬ জুলাই ২০২৬ রেকর্ড ডেটকে সামনে রেখে সংশ্লিষ্ট তথ্য নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) এর মাধ্যমে হালনাগাদ করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবের তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর এবং ১২ অঙ্কের ই-টিআইএন নম্বর নিজ নিজ ডিপির মাধ্যমে রেকর্ড ডেট অনুযায়ী হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া, কোম্পানিটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকেও প্রয়োজনীয় তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছে। যেসব মার্জিন ঋণগ্রহীতার নামে ১৬ জুলাই ২০২৬ রেকর্ড ডেটে কোম্পানির শেয়ার থাকবে, তাদের বিস্তারিত তথ্য ৩০ জুলাই ২০২৬-এর মধ্যে কোম্পানির কাছে পাঠাতে হবে।

প্রেরণযোগ্য তথ্যের মধ্যে থাকবে—শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ১২ অঙ্কের ই-টিআইএন নম্বর, ধারণকৃত শেয়ারের সংখ্যা, মোট প্রাপ্য লভ্যাংশ, প্রযোজ্য করের হার এবং সংশ্লিষ্ট যোগাযোগ ব্যক্তির নাম ও মোবাইল নম্বর।

কোম্পানিটি আরও জানিয়েছে, এসব তথ্য সফট কপি আকারে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে