ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬

১৯ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুলাই ১৯ ১৪:১৬:০৯
১৯ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৮.৮৬ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৬.৮৯ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ার দর ২ টাকা বা ৬.৪৫ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেড ৬.২৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৬.০৫ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৬.০৪ শতাংশ, নর্দান জুট ৫.৮১ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স ৫.৭৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৫.১৪ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্স ৪.৭৯ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে