ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত

২০২৬ জুলাই ২০ ১১:৩৮:২৬
শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত

নিজস্ব প্রতিবেদক: ৪৮ দল নিয়ে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতে শুধু ট্রফিই নয়, বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও ঘরে তুলেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩.১২ টাকা হিসাবে) প্রায় ৬১৫ কোটি টাকা।

শিরোপা হারালেও রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তিও কম নয়। লিওনেল মেসিদের জন্য বরাদ্দ রয়েছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৬ কোটি টাকা।

বিশ্বকাপ শুরুর আগে ফিফা এবারের আসরের মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকার সমান।

তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ড পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। চতুর্থ হওয়া ফ্রান্সের জন্য বরাদ্দ ২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল পাবে প্রায় ২৩৩ কোটি টাকা করে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ প্রায় ১৮৪ কোটি টাকা। শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে প্রায় ১৩৫ কোটি টাকা করে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে অর্থ পুরস্কার। এ পর্যায়ে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে প্রায় ১১০ কোটি টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে