ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে

২০২৬ জুলাই ২০ ১২:৪২:১২
ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে

নিজস্ব প্রতিবেদক : মাত্র দুই কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই তালিকাভুক্ত ৩ কোম্পানি থেকে বোনাস হিসেব শেয়ারপ্রতি ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা নগদ পাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি ৩টি হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৩ জুলাই কোম্পানি ৩টির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানি ৩টির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আর এর আগে আগামীকাল ও ২২ জুলাই ওই ৩ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

আর এই স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে কোম্পানি ৩টির শেয়ার ক্রয় করতে হবে। তাহলেই কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড পাওয়া যাবে। আর যারা এ সময়ে শেয়ার ক্রয় করতে ব্যর্থ হবে বা বিক্রি করবে তারা ওই বোনাস থেকে বঞ্চিত হবেন।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫০ পয়সা করে পাবে।

আগামী ২০ আগস্ট বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, সিকদার ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে পাবে।

আগামী ২৭ সেপ্টেম্বর, সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অপরদিকে, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে পাবে।

আগামী ১৫ সেপ্টেম্বর, দুপুর ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে