চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তিনি কোনো অবৈধ উপায়ে মেয়রের দায়িত্ব নেননি; আদালতের আদেশের বৈধতা মেনেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হলে তিনি পদত্যাগ করবেন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে নিজের দায়িত্ব গ্রহণ ও মেয়াদ নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, “আমি কোনো জোর করে বা অবৈধভাবে মেয়রের চেয়ারে বসিনি। আদালতের আদেশের বৈধতা মেনেই দায়িত্ব নিয়েছি। তবে দীর্ঘ মেয়াদে এই পদে থাকার কোনো আগ্রহ আমার নেই। নির্বাচনের তফসিল ঘোষণা করা মাত্রই আমি পদত্যাগ করব।”
তিনি বলেন, আদালতের আদেশে ২০২৪ সালের নভেম্বরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। আইন অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকলেও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
মেয়র আরও বলেন, “যারা আমার মেয়রের চেয়ারে বসা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের বলব—আমি সাংবিধানিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এখানে এসেছি। কারও আপত্তি থাকলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।”
তিনি দাবি করেন, আদালতের আদেশ অমান্য করলে সেটি রাষ্ট্র, আইন ও সংবিধানের প্রতি অসম্মান হতো।
ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার নির্বাচন চট্টগ্রাম থেকে শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, এমন একটি গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন যেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, “আমি চাই চট্টগ্রাম থেকে নির্বাচন শুরু হোক। জনগণ যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে।”মেয়র জানান, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে চলমান সেবা কার্যক্রম নির্বাচনের মাধ্যমে আরও উন্নত করার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, “আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে সব সময় গণতন্ত্রের চর্চাকে গুরুত্ব দিয়েছি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচনের তফসিল ঘোষণা হলে আমি পদত্যাগ করব।”
অনুষ্ঠানে চসিকের ‘ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধন করেন মেয়র। নাগরিকদের বিভিন্ন সেবা সহজ ও দ্রুত পৌঁছে দিতে এই অ্যাপ চালু করা হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
মুসআব/
পাঠকের মতামত:
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- ২০০৬ সালের ভিসা নীতি বদলে যাচ্ছে, নতুন খসড়ায় যা যা থাকছে
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- র্যাবের বিদায়, পুলিশের অধীনে আসছে নতুন এসআরবি
- সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ
- ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি, বাড়ল উত্তেজনা
- উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
- অনিয়ম-জালিয়াতির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ৪ পরিচালকের পদত্যাগ
- সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ
- মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
- রবির ব্র্যান্ড কাঠামোয় পরিবর্তন, আসছে ‘সার্কেল’
- নয়টি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাইব্যুনালে পলকের কণ্ঠে ভিন্ন সুর, ন্যায়বিচার নিয়ে যা বললেন
- বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- এয়ারটেল থেকে ‘সার্কেল’, বড় পরিবর্তনের ঘোষণা রবির
- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- গভর্নরের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদের বৈঠক, উঠে এলো যেসব বিষয়
- ১৭ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













