১১ বছরেও ভাঙল না রপ্তানির 'দেড় বিলিয়ন ডলারের দেয়াল'
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপানে বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা অনেক হলেও সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে শক্ত অবস্থান তৈরি করলেও জাপানে বাংলাদেশের রপ্তানি আয় গত এক দশকের বেশি সময় ধরে এক থেকে দেড় বিলিয়ন ডলারের মধ্যেই আটকে রয়েছে। এমনকি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হওয়ার পরও প্রত্যাশিত প্রবৃদ্ধি আসেনি; বরং গত অর্থবছরে রপ্তানি কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জাপানে বাংলাদেশের মোট রপ্তানি হয়েছে ১৩৬ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৬৫ শতাংশ কম। একই সঙ্গে এটি সরকারের নির্ধারিত ১৬৭ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৮ দশমিক ৫৬ শতাংশ কম।
জাপানে বাংলাদেশের রপ্তানির বড় অংশই তৈরি পোশাক। গত অর্থবছরে মোট রপ্তানির ১১৬ কোটি ডলার এসেছে শুধু তৈরি পোশাক খাত থেকে। অথচ জাপানে পোশাক আমদানির বাজারের আকার প্রায় ২৫ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র প্রায় ৫ শতাংশ।
বাংলাদেশের ইতিহাসে জাপানে সর্বোচ্চ রপ্তানি হয়েছিল ২০২২-২৩ অর্থবছরে, যার পরিমাণ ছিল ১৪৫ কোটি ডলার। এরপর থেকে সেই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়নি।
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রথমবারের মতো অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই হয়। এ চুক্তির আওতায় ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে এখন পর্যন্ত সেই সুবিধার প্রতিফলন রপ্তানিতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, শুধু শুল্কমুক্ত সুবিধা পেলেই হবে না; উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও বাজার কৌশলেও পরিবর্তন আনতে হবে।
বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, বাংলাদেশ দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু জাপানের মতো বড় বাজারে পর্যাপ্ত মনোযোগ দেয়নি।
তার মতে, সরকার ও রপ্তানিকারকদের সমন্বিত উদ্যোগের অভাবেই জাপানে রপ্তানি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি আরও বলেন, শুধু পোশাক নয়, জাপানের চাহিদা অনুযায়ী নতুন পণ্য নিয়ে বাজারে প্রবেশ করতে হবে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, জাপানের বাজারে সফল হতে হলে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা একই ধরনের পণ্যের ওপর নির্ভর করলে চলবে না। স্পোর্টসওয়্যারসহ জাপানি ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন পণ্য উৎপাদন ও রপ্তানির ওপর জোর দিতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ইপিএ শুধু শুল্ক সুবিধার বিষয় নয়; এটি বিনিয়োগ, প্রযুক্তি, সেবা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতার সুযোগও তৈরি করে।
তিনি বলেন, নতুন চুক্তির ফলে তৈরি পোশাক রপ্তানিতে সিঙ্গেল-স্টেজ ট্রান্সফরমেশন রুলস অব অরিজিন সুবিধা পাওয়া যাবে, যা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তবে তিনি মনে করেন, শুল্কমুক্ত সুবিধার পূর্ণ সুফল পেতে হলে উৎপাদন সক্ষমতা বাড়ানো, রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা উন্নত করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, প্রায় ১২ কোটি ৫০ লাখ ভোক্তার জাপানি বাজারে বাংলাদেশের আরও বড় অবস্থান তৈরির সুযোগ রয়েছে। এজন্য সরকার ও বেসরকারি খাতকে যৌথভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
তাদের পরামর্শ, আগামী পাঁচ বছরের মধ্যে জাপানে ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন, বিনিয়োগ, বাজার সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে বাংলাদেশের রপ্তানি নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজউকে বড় পরিবর্তন, এক জায়গায় আবেদন করলেই মিলবে নকশা
- শেয়ারবাজারে আস্থার সংকটের মধ্যেই সঞ্চয়পত্রে চমক
- ৩৮২২ কোটির ইলেকট্রিক ট্রেন: বিদ্যুৎ আসবে কোথা থেকে?
- কৌশলগত বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার নিয়ে বিএসইসির কড়া নির্দেশ
- পিংক বাসে প্রতিদিনই লোকসান, যাত্রী না পাওয়ার নেপথ্যে ৫ কারণ
- বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা













