ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান

২০২৬ জুলাই ২০ ১১:৪৪:৩৮
সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান

নিজস্ব প্রতিবেদক: প্রশ্ন: নিজের দত্তক বা পালিত সন্তানকে জাকাত দেওয়া যাবে কি?

উত্তর: ইসলামে দত্তক বা পালিত সন্তানকে প্রকৃত সন্তান হিসেবে গণ্য করা হয় না। তাই প্রকৃত সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য সব বিধান দত্তক সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হয় না।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “তিনি তোমাদের মুখে ডাকা পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র সাব্যস্ত করেননি। এটা তো তোমাদের মুখের কথামাত্র।” (সুরা আল-আহযাব: ৪)

এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শাওকানি (রহ.) বলেন, পালিত সন্তানকে সন্তান বলে সম্বোধন করা সামাজিক পরিচয়ের বিষয় হলেও শরিয়তের দৃষ্টিতে সে প্রকৃত সন্তান হয়ে যায় না। ফলে বংশ, উত্তরাধিকার বা মাহরাম সম্পর্কিত বিধান তার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হয় না। (ফাতহুল কাদির, ৪/৩০১)

এ কারণে নিজের জৈবিক সন্তানকে জাকাত দেওয়া বৈধ নয়। তবে দত্তক বা পালিত সন্তান জাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে জাকাত দেওয়া বৈধ।

যদি দত্তক সন্তান প্রাপ্তবয়স্ক এবং শরিয়তের দৃষ্টিতে জাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ব্যক্তি হয়, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। প্রয়োজনে তার ভরণপোষণেও সেই জাকাতের অর্থ ব্যয় করা যেতে পারে।

আর যদি দত্তক সন্তান অপ্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার প্রকৃত অভিভাবকের আর্থিক অবস্থাও বিবেচনায় আসবে। যদি তার প্রকৃত বাবা দরিদ্র হন এবং জাকাত গ্রহণের উপযুক্ত হন, তাহলে তার মাধ্যমে বা তার প্রয়োজন পূরণে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। তবে প্রকৃত বাবা সচ্ছল হলে এ ক্ষেত্রে জাকাত দেওয়ার বিধান প্রযোজ্য হবে না।

ইসলাম এতিম, অসহায় ও দরিদ্র শিশুদের লালন-পালন, আশ্রয় এবং সহযোগিতা করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এতিমের দায়িত্ব নেওয়া ও তাদের স্নেহ-ভালোবাসা দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। তবে শরিয়তের বিধান অনুযায়ী কোনো শিশুর প্রকৃত পিতা-মাতার পরিচয় পরিবর্তন বা গোপন করে তাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেওয়া বৈধ নয়। তাকে পালিত সন্তান হিসেবেই পরিচয় দিতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে