ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই

২০২৬ জুলাই ১৯ ১৫:৫০:০২
চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তিনটি ট্রেক (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট)ধারী ব্রোকারেজ প্রতিষ্ঠানের মোট চারজন অনুমোদিত (অথরাইজড) প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছে।

ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নং-২২৭) তাদের দুইজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। তারা হলেন- ফজলুল করিম এবং মোহন কুমার কুন্ডু।

এছাড়া বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৫২) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মেহেদী হাসান খানকে প্রত্যাহার করেছে।

অন্যদিকে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১১) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মাহামুদ হাসানকে প্রত্যাহার করেছে।

ডিএসই জানিয়েছে, সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে তাদের অনুমোদিত প্রতিনিধিদের প্রত্যাহারের বিষয়টি কার্যকর করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে