ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল

২০২৬ জুলাই ০৮ ১৫:১৬:২৫
নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

বোর্ড সূত্র জানিয়েছে, সাধারণত নির্ধারিত সূচির সব পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়া হয়। এবারও একই পদ্ধতি অনুসরণ করা হতে পারে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বুধবার বলেন, সদ্য পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাই এখনো নতুন তারিখ নির্ধারণ হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

আগামী ১১ জুলাই অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারের পর পরিস্থিতির উন্নতি হতে পারে।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ডে বুধবারের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা, পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের নতুন সময়সূচি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে