ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন

২০২৬ জুলাই ০৭ ২০:১৩:৩৪
ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে আজ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ বড়পর্দায় সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ এবং অ্যাথলেট স্পোর্টস গিয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সেজান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহযোগিতায় এবং অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থানে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবারের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

যেসব ভেন্যুতে আজ সম্প্রচার বন্ধ থাকবে—টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ,কবি জসীমউদ্দীন হল খেলার মাঠ,জগন্নাথ হল উপাসনালয় প্রাঙ্গণ,ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামীকাল থেকে এসব ভেন্যুতে আবারও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে