ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

২০২৬ জুলাই ০৬ ১৫:০৬:৩৫
উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক হুমায়ুন কবির পাটোয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি বর্তমান বাজার দরে ২৬৫টি শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪৮ টাকা ৪০ পয়সা হিসেবে যার বাজারমূল্য ১২ হাজার ৮২৬ টাকা।

এর আগে তিনি গত ২৯ জুন ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিল। বর্তমান বাজার দর অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ২১ লাখ টাকা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে