ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিদায় নিলেও ফিফা থেকে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছে ব্রাজিল

২০২৬ জুলাই ০৬ ১০:৪৭:০১
বিদায় নিলেও ফিফা থেকে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপার স্বপ্ন শেষ হলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে ব্রাজিল। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ফিফার প্রাইজমানি থেকে মোট ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার পাবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলকে দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে।

সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১৪৪ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩৬৭ কোটি টাকা।

২০২৬ বিশ্বকাপে এবার রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার বিতরণ করছে ফিফা, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৭২০ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৩৮৯ কোটি টাকা।

এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে প্রায় ২৭৪ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে প্রায় ২১৬ কোটি টাকা। গ্রুপ পর্ব শেষে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলো পাবে প্রায় ১৫৮ কোটি টাকা এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলোর জন্য রয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।

মাঠে হতাশাজনক বিদায় হলেও এই বিপুল অর্থ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই অর্থ দেশের ফুটবল অবকাঠামো উন্নয়ন, তরুণ খেলোয়াড় তৈরির কার্যক্রম এবং জাতীয় দলের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে