ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬

ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

২০২৬ জুন ০৬ ১৯:২০:০১
ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে ৯৬তম হয়েছে। এর আগে দেশটির অবস্থান ছিল ৯৫তম। নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা অথবা ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের মে মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে।

তালিকায় বাংলাদেশিদের জন্য ভ্রমণ সুবিধা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, সেশেলস, সামোয়া, ফিজি, জ্যামাইকা, বাহামাস, বার্বাডোজ, ত্রিনিদাদ ও টোবাগো, ভানুয়াতুসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল।

তবে এসব গন্তব্যের মধ্যে কিছু দেশে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা নিতে হয় এবং কয়েকটি দেশে ভ্রমণের আগে ই-ভিসা সংগ্রহ করতে হয়।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। এছাড়া চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)-এর তথ্যের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের ভ্রমণ সুবিধা মূল্যায়ন করে এই সূচক প্রকাশ করে।

মুহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে