ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় ধাক্কা; নতুন নিয়মে দেশে ফিরতে হবে

২০২৬ মে ২৩ ১০:৩৪:০২
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় ধাক্কা; নতুন নিয়মে দেশে ফিরতে হবে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী, সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শুক্রবার (২২ মে) এ সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।

মার্কিন ডিপার্টমেন্ট ওফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, অভিবাসন ব্যবস্থার বিদ্যমান ‘ফাঁকফোকর’ বন্ধ করা এবং বৈধ আবেদন দ্রুত নিষ্পত্তির সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশেষ বা জরুরি পরিস্থিতিতে ব্যতিক্রমী ছাড় দেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট কেস বিবেচনা করে নির্ধারণ করা হবে।

ওয়াশিংটনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠন। শরণার্থী অধিকার নিয়ে কাজ করা HIAS আশঙ্কা প্রকাশ করে বলেছে, নতুন এই নিয়ম মানবপাচারের শিকার ব্যক্তি, পারিবারিক নির্যাতনের শিকার নারী এবং ঝুঁকিতে থাকা শিশুদের জন্য বড় ধরনের বিপদ তৈরি করতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ধারাবাহিক অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।

এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নিয়েছিল। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে