বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের দাবিদীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের মধ্য দিয়ে সেই প্রত্যাশার বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, এই পদত্যাগের খবরে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং বাজার আরও স্থিতিশীলতার দিকে এগোচ্ছে।
বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে বাজারে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বৃহস্পতিবারের লেনদেনের শুরুতে সূচকে কিছুটা সংশোধনের আভাস ছিল। কারণ টানা সাত কার্যদিবসের উত্থানের পর অনেকেই স্বাভাবিক দর সংশোধনের প্রত্যাশা করেছিলেন। তবে রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বাজারে ক্রয়চাপ বাড়তে থাকে এবং সূচক দিনভর ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রাখে।
তাদের মতে, টানা আট কার্যদিবস ধরে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে, যা বাজারের জন্য ইতিবাচক সংকেত। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থেকে সূচক ও লেনদেন আরও উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা। তবে বর্তমান পরিস্থিতিতে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগ এবং লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৯ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ দশমিক ৯৭ পয়েন্টে পৌঁছেছে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮ দশমিক ৩৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের দিক থেকেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৭২ কোটি ৪৬ লাখ টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত ছিল। এদিন সিএসইতে মোট ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৩১ কোটি ৮ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির দর বেড়েছে, ৭৪টির দর কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।
দিনশেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮২ দশমিক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ২৬৮ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। এর আগের কার্যদিবসে সূচকটি ১০৪ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছিল।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক ইতিবাচক ধারাবাহিকতা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে এবং আগামী দিনগুলোতে বাজারে আরও গতি সঞ্চার করতে পারে।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ





.jpg&w=50&h=35)

