ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

২৭ মে থেকে হঠাৎ বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার!

২০২৬ মে ২৫ ০৮:৪৬:০৩
২৭ মে থেকে হঠাৎ বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার!

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) আইভেকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দুই দিন সব ধরনের ভিসা-সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ মে সীমিত পরিসরে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

এ সময় নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত সেবা স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আইভেক আরও জানিয়েছে, সব কেন্দ্রের নিয়মিত কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।

ভারতীয় ভিসার আবেদনকারী ও সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরিকল্পনা আগে থেকেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে