খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিতে চাপে প্রিমিয়ার ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২০২৫ সালের নিরীক্ষা প্রতিবেদনে বড় ধরনের প্রভিশন ঘাটতি, মূলধন সংকট এবং খেলাপি ঋণের উচ্চ ঝুঁকির বিষয় উঠে এসেছে। ব্যাংকটির নিরীক্ষক প্রতিবেদনে “এমফ্যাসিস অব ম্যাটার” ও “অদার ম্যাটার” অনুচ্ছেদে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৩৩ হাজার ৫০০ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ১০ হাজার ৩৮৯ কোটি ৩৯ লাখ টাকা। এসব ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন ছিল ৭ হাজার ২৮৬ কোটি ১৩ লাখ টাকা। তবে ব্যাংকটি সংরক্ষণ করেছে মাত্র ১ হাজার ১৯৬ কোটি ৫৭ লাখ টাকা। ফলে এ খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা।
অন্যদিকে, অশ্রেণীকৃত ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ২৩ হাজার ১১১ কোটি ৪৪ লাখ টাকা। এ খাতে প্রয়োজনীয় প্রভিশন ছিল ২ হাজার ৬৮৪ কোটি ৭৯ লাখ টাকা। বিপরীতে ব্যাংকটি সংরক্ষণ করেছে মাত্র ৩৯৭ কোটি ৯৩ লাখ টাকা। এতে আরও ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকার প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্যান্য সম্পদের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন ছিল ১ হাজার ৬২৯ কোটি ৮ লাখ টাকা। তবে সংরক্ষণ করা হয়েছে মাত্র ৪০৮ কোটি ৪১ লাখ টাকা। ফলে এ খাতে ঘাটতি রয়েছে ১ হাজার ২২০ কোটি ৬৭ লাখ টাকা।
ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে ব্যাংকটির ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৩৮ কোটি টাকা। তবে ব্যাংকটি একক আর্থিক প্রতিবেদনে এ ক্ষতির বিপরীতে কোনো ইমপেয়ারমেন্ট লস হিসাবভুক্ত করেনি।
এছাড়া গ্র্যাচুইটি ফান্ড, অফ-ব্যালেন্স শিট আইটেম এবং শেয়ারে বিনিয়োগের বিপরীতেও যথাক্রমে ১৮ কোটি ৫২ লাখ টাকা, ৯৪ কোটি ৫২ লাখ টাকা এবং ১০ কোটি ৮৮ লাখ টাকার প্রভিশন ঘাটতির তথ্য প্রতিবেদনে উঠে এসেছে।
সব মিলিয়ে ব্যাংকটির মোট প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ৭৯৯ কোটি ২৬ লাখ টাকা। তবে বাংলাদেশ ব্যাংক গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখের এক চিঠির মাধ্যমে এ ঘাটতি সমন্বয় না করেই ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার অনুমতি দিয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও বেজেল-৩ নীতিমালা অনুযায়ী ২০২৫ সালের শেষে ব্যাংকটির প্রয়োজনীয় মূলধন ছিল ৪ হাজার ৪৯৫ কোটি ৭ লাখ টাকা। বিপরীতে ব্যাংকের রেকর্ডকৃত মূলধন ঋণাত্মক ৪ হাজার ৮৩৫ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ প্রকৃত মূলধন ঘাটতি দাঁড়াতে পারত ৯ হাজার ৩৩০ কোটি ২১ লাখ টাকা।
একইসঙ্গে ব্যাংকটির মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিআরএআর) ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ থাকার কথা থাকলেও ব্যাংকটি প্রায় ৫ দশমিক ৭০ শতাংশ সিআরএআর দেখিয়েছে। তবে পুরো প্রভিশন ঘাটতি বিবেচনায় নিলে সিআরএআর ঋণাত্মক ১৩ দশমিক ৪৫ শতাংশে নেমে যেত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে “অদার ম্যাটার” অনুচ্ছেদে নিরীক্ষক উল্লেখ করেন, আন্তর্জাতিক হিসাবমান আইএএস-২৪ অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষের লেনদেন ও সম্পর্কিত তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও কোম্পানির ব্যবস্থাপনা কেবল নোট ৩.১০-এ উল্লিখিত তথ্য ছাড়া অন্য কোনো সংশ্লিষ্ট পক্ষের তথ্য প্রকাশ করেনি।
এসএ খান/
পাঠকের মতামত:
- খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিতে চাপে প্রিমিয়ার ব্যাংক
- কারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস
- দেশ ও বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- ঈদের বাজারে সোনার দামে নতুন চমক
- ঘুমিয়ে পড়া বিতর্ক নিয়েও ব্যাখ্যা দিলেন ট্রাম্প
- বাংলাদেশিদের নিয়ে শুভেন্দু অধিকারীর নতুন কড়া অবস্থান
- স্ত্রীকে ‘পছন্দ হয়নি’, তাই ৫০ হাজারে বিক্রি করল স্বামী!
- ১৪ বছর পর ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি
- ফ্যামিলি কার্ডের পর আরও যেসব কার্ড আনছে সরকার
- ৩২ লাখ টাকার গরু বিতর্কে মুখ খুললেন মন্ত্রীর ছেলে
- আরাফা শেষে আজ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা
- মতিঝিল কার্যালয় বন্ধ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর
- ‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- নাসীরুদ্দীন পাটোয়ারী নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদের
- ইরান ইস্যুতে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র
- ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের গুঞ্জনে বিক্ষোভ
- ‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ
- হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন রিজভী
- আইপিও তহবিলের ৩২৪ কোটি টাকা ব্যবহার করেছে বেস্ট হোল্ডিংস
- ‘ইসরায়েল দিবস প্যারেড’ বয়কট করলেন মামদানি
- ফের দেশে ভূমিকম্প অনুভূত
- ক্যানসারের পর আবার হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে ঈদের ছুটি শুরু
- চীনে যাচ্ছে বিএনপি-যুবদল-ছাত্রদলের ২০ তরুণ নেতা
- ভাইরাল গানের ভিডিও নিয়ে যা বললেন মাদানী
- ৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি নিয়ে বিতর্ক, যা বললেন খামার মালিক
- কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন
- আজ যেসব এলাকায় সীমিত পরিসরে চালু ব্যাংক শাখা
- ১০০ দিনে সরকারের অর্জনের তালিকা প্রকাশ
- পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ
- ধর্ষ/ণে গুরুতর অবস্থায় হাসপাতালে আরেক শিশু
- “আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- রামিসার মামলায় চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী
- ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন সাবেক উপদেষ্টা
- ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বড় মন্তব্য সেতুমন্ত্রীর
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা
- গোপন বাঙ্কারে খামেনি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- ‘হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত’—রাজনীতিতে নতুন বিতর্ক
- ‘ড্রেস কোড’ নিয়ে বেতারের সেই আদেশ বাতিল
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক, ক্ষুব্ধ জামায়াত
- এনআইডি বা ‘সুবর্ণ’ কার্ড থাকলেই মিলবে ছাড় মেট্রোরেলে
- পবিত্র আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা
- রাসুল (সা.) যেভাবে কোরবানির মাংস বণ্টন করতেন
- তেলের দামে ধস, সোনায় রেকর্ড উত্থান
- জামিন পেলেন তারেক রেজা
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
- ব্যাংকের ডিভিডেন্ড নীতিতে নতুন কড়াকড়ি বাংলাদেশ ব্যাংকের
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিতে চাপে প্রিমিয়ার ব্যাংক
- কারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস










