বিএটির বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি ও মানিলন্ডারিং অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে যাওয়ার কথা থাকলেও জাল নথি ও প্রভাব খাটিয়ে ঢাকা ও চট্টগ্রামের দুটি কারখানার মালিকানা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে—এমন অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৩ মে) দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র তলব করা হয়েছে।
দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, পাকিস্তান টোব্যাকো কোম্পানি ১৯৪৭ সালে করাচিতে প্রথম কারখানা স্থাপন করে। পরে ১৯৪৯ সালে চট্টগ্রাম এবং ১৯৬৫ সালে ঢাকায় কারখানা গড়ে তোলে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এই দুই কারখানা পরিত্যক্ত সম্পত্তি হিসেবে বাংলাদেশ সরকারের মালিকানায় যাওয়ার কথা ছিল।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৯৭২ থেকে ১৯৭৪ সালের বার্ষিক প্রতিবেদনে পাকিস্তান টোব্যাকো কোম্পানি বাংলাদেশে তাদের দুটি কারখানা হারানোর বিষয়টি উল্লেখ করেছিল। একই তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি পাকিস্তান সরকারের কাছ থেকে কর ছাড় ও ক্ষতিপূরণও নেয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
পরে জাল কাগজপত্র তৈরি এবং প্রভাব খাটিয়ে কোম্পানিটিকে বাংলাদেশে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়। এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের দুই কারখানাসহ পুরো মালিকানা কাঠামো ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর নিয়ন্ত্রণে বহাল রাখা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, গত ৫৫ বছরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা হিসেবে বিদেশে নিয়ে গেছে। অথচ আইন অনুযায়ী কারখানাগুলো সরকারের মালিকানাধীন হওয়ার কথা ছিল।
অনুসন্ধানের অংশ হিসেবে দুদক বাংলাদেশ টোব্যাকো কোম্পানি লিমিটেড, পাকিস্তান টোব্যাকো কোম্পানি লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির নিবন্ধনসংক্রান্ত সব নথি তলব করেছে। এসব নথির মধ্যে রয়েছে মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন, মালিকানা কাঠামো, নিবন্ধিত কার্যালয়ের তথ্য, কারখানার তালিকা, ইনকরপোরেশন সনদ, অনুমোদিত ও পরিশোধিত মূলধন, শেয়ারের সংখ্যা এবং পরিচালনা পর্ষদসংক্রান্ত তথ্যাদি।
এ বিষয়ে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে আগামী ১৫ জুনের মধ্যে সত্যায়িত নথিপত্র দুদকের অনুসন্ধান কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, সাবেক পাকিস্তান টোব্যাকো কোম্পানির এক তৎকালীন অর্থ ব্যবস্থাপক কয়েকজন মন্ত্রী, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার সহায়তায় জাল নথি প্রস্তুত ও দাখিল করেন। সে সময় যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের তৎকালীন নিবন্ধক আপত্তি তুললেও রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে তিনি নথি গ্রহণে বাধ্য হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া কর ও মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগ আড়াল করতে গত তিন দশকে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সচিবদের কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত বা মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের লাভজনক এজেন্সি ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাইয়ে করাচিভিত্তিক পাকিস্তান টোব্যাকো কোম্পানির ১৯৭২ থেকে ১৯৭৫ সালের বার্ষিক প্রতিবেদন সংগ্রহের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এজন্য ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস এবং করাচিতে বাংলাদেশ কনস্যুলেটের সহায়তা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
দুদকে জমা দেওয়া অভিযোগে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে, এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ জানিয়েছে, তারা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান জানাবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










