ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক, ক্ষুব্ধ জামায়াত

২০২৬ মে ২৫ ১২:৩০:৩৭
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক, ক্ষুব্ধ জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকারের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৫ মে) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। এতে স্বাক্ষর করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে—এ ধরনের সিদ্ধান্তের কারণে ব্যাংকের কোটি কোটি গ্রাহকের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অতীতে বিতর্কিত ভূমিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মতে, এই নিয়োগ ব্যাংকিং খাতে আস্থা সংকট আরও বাড়াতে পারে।

তিনি আরও দাবি করেন, দেশের ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে জামায়াতে ইসলামী বলেছে, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব পুনর্বিবেচনা, লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন জরুরি।

দলটি সতর্ক করে জানায়, এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে