ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়

২০২৬ মে ২৬ ২১:৫৭:৫৬
পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক বিরতিতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ওই দায়িত্ব পালনের জন্য তিনি এক বছরের ছুটিতে যাবেন।

গত ১৩ মে জাতিসংঘে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আলোচনায় অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চান, ইউএনজিএর পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হবে কি না। উত্তরে খলিলুর রহমান স্পষ্ট করেন, তিনি পদত্যাগ করছেন না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে জাতিসংঘের এ পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য এক বছরের অবকাশ দেওয়া হবে। তার ভাষায়, পদত্যাগই একমাত্র পথ নয়; প্রয়োজন হলে তিনি ছুটিতেও যেতে পারেন।

খলিলুর রহমানের বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, এই ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, এমন কোনো পরিকল্পনার বিষয়ে তারা আগে থেকে অবগত ছিলেন না।

বাংলাদেশ সরকারের কার্যবিধি বা ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী, কোনো মন্ত্রীকে ছুটি দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী নিজেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন অথবা অন্তর্বর্তীকালীনভাবে অন্য কোনো মন্ত্রীর কাছে দায়িত্ব অর্পণ করতে পারেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে