ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

রামিসা হ/ত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

২০২৬ মে ২৪ ১৯:২২:০৫
রামিসা হ/ত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৪ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এর আগে রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা আইনজীবী সমিতি।

এদিকে রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিট দাখিল উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। পরে তাদের আদালতের গারদখানায় রাখা হয়।

ফরেনসিক প্রতিবেদনে হত্যার আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে তার দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।

শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে বলেও জানা গেছে।

এছাড়া রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে