ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটোয়ারী নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদের

২০২৬ মে ২৬ ২১:৫১:৩০
নাসীরুদ্দীন পাটোয়ারী নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা মুহাম্মদ রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে রাজনৈতিক জোট গঠনের জন্য নাসীরুদ্দীন পাটোয়ারী একসময় তার কাছে অত্যন্ত অনুরোধ করেছিলেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, এনসিপির সঙ্গে জোট করার বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী তার প্রতি বারবার আগ্রহ দেখিয়েছিলেন। তিনি দাবি করেন, এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই পাটোয়ারী এ ধরনের আচরণ করেছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে সেই নাসীরুদ্দীন পাটোয়ারীই তাকে নিয়ে সংবাদ সম্মেলনে বিরূপ মন্তব্য করেছেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও অতীতে নানা বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি। রাশেদের ভাষ্য, পরে এনসিপি জামায়াতের কাছে “১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে” বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

রাশেদ খাঁন বলেন, তিনি আগে থেকেই ধারণা করেছিলেন যে আদর্শচ্যুত বাম ঘরানার নাসীরুদ্দীন পাটোয়ারী শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গেই যুক্ত হবেন। এ কারণেই তিনি তাদের রাজনৈতিক প্রস্তাবে সাড়া দেননি বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকেই বিএনপির জোটে রয়েছে।

পোস্টে তিনি জামায়াতে ইসলামীকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এসব বক্তব্য অতীতে নাসীরুদ্দীন পাটোয়ারী নিজেও দিয়েছেন।

এ ছাড়া নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, পাটোয়ারীর ঘনিষ্ঠজনদের কাছ থেকে তিনি নানা অভিযোগ শুনেছেন। পাশাপাশি গালিগালাজ ও বেয়াদবির প্রতিবাদে ক্ষুব্ধ মানুষ প্রতিক্রিয়া দেখাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে