ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের গুঞ্জনে বিক্ষোভ

২০২৬ মে ২৬ ২০:৩৩:৪৯
ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের গুঞ্জনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবদেক :ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগের সম্ভাব্য সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে এর দায়ভার বাংলাদেশ ব্যাংককেই নিতে হবে।

সোমবার (২৫ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইসলামী ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার ও ব্যবসায়ীরা অংশ নেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সহ-সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম, ব্যাংকের শেয়ারহোল্ডার ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শাহীন আহমেদ খান, মোতাছিম বিল্লাহ, শামীম হাসনাইন, আব্দুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল বারীসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, খুরশিদ আলম অতীতে এস আলম গ্রুপের সুবিধাভোগী ছিলেন। এ কারণে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গ্রাহকরা মেনে নেবেন না বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, ব্যাংকের তিন কোটি গ্রাহকের স্বার্থ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, গ্রাহকদের আমানত সুরক্ষায় প্রয়োজন হলে তারা ব্যাংক পাহারা দেবেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিতে হবে বলেও তারা সতর্ক করেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে দুর্বল করার পাশাপাশি আমানত লুটপাটের ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, খুরশিদ আলমকে চেয়ারম্যান করা হলে তা ইসলামী ব্যাংকের স্বার্থের পরিপন্থী হবে।

এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে বহাল রেখে ব্যাংকের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে শতাধিক গ্রাহক, শেয়ারহোল্ডার ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে