ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

‘ইসরায়েল দিবস প্যারেড’ বয়কট করলেন মামদানি 

২০২৬ মে ২৬ ১৬:৫৪:১৭
‘ইসরায়েল দিবস প্যারেড’ বয়কট করলেন মামদানি 

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আসন্ন ‘ইসরায়েল দিবস প্যারেডে’ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক দশকের প্রচলিত রীতি থেকে সরে এসে তার এ সিদ্ধান্ত শহরের ইহুদি সম্প্রদায়ের মধ্যে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

চলতি মাসের শুরুতে মেয়র মামদানি আনুষ্ঠানিকভাবে জানান, তিনি আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য এবারের প্যারেডে অংশ নেবেন না। এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।

ইসরায়েলের বাইরে বিশ্বের অন্যতম বৃহৎ ইহুদি জনগোষ্ঠীর বসবাস নিউইয়র্কে। দীর্ঘদিন ধরে বার্ষিক এই প্যারেডকে ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হয়।

নিউইয়র্কের সাবেক মেয়র এরিক অ্যাডামস প্রশাসনের ইহুদি বিদ্বেষবিরোধী দপ্তরের সাবেক নির্বাহী পরিচালক মোশে ডেভিস বলেন, ১৯৬৪ সালে প্যারেডটি শুরু হওয়ার পর থেকে দায়িত্বে থাকা প্রতিটি মেয়র এতে অংশ নিয়েছেন।

তার ভাষায়, মেয়রের অনুপস্থিতি শহরের দীর্ঘদিনের ঐতিহ্যের ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

তবে প্যারেড আয়োজকদের দাবি, মেয়রের অংশ না নেওয়ার ঘোষণার পরও এবারের অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে পারে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে মামদানি ইঙ্গিত দিয়েছিলেন, রাজনৈতিক অবস্থানের কারণে তিনি হয়তো এ প্যারেডে যোগ দেবেন না। সাম্প্রতিক সিদ্ধান্তের পর বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে