ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঈদের আগে বদলে গেল ব্যাংক লেনদেনের সময়

২০২৬ মে ১৯ ১০:১৫:৪১
ঈদের আগে বদলে গেল ব্যাংক লেনদেনের সময়

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটি শুরুর আগের দুই দিন ব্যাংক খোলা রাখা এবং বিশেষ লেনদেনের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংক শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, টঙ্গী, সাভার ও ভালুকার কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা রাখা হবে।

বিশেষ ব্যবস্থায় ২৫ ও ২৬ মে সংশ্লিষ্ট ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চালাবে। এসময় গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে