পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) এ আহ্বান জানানো হয়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী রোববার (১৭ মে) বিভিন্ন ইসলামি দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসেবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছিল, ১৭ মে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি
- সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের মুখে মাশরাফী
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ডেল্টা লাইফের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়মের অভিযোগ বিএসইসির
- চাঁদপুর সফরে বড় কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী
- পবিত্র মসজিদে নববীতে সেবার সুযোগ দিল সৌদি আরব
- ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
- ‘বাড়িতে ৩ মেয়ে, স্বামী অসুস্থ... আমাকে যেতে দিন’
- তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
- আলু-পেঁয়াজ রপ্তানি বিষয়ে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু
- সংসার গড়ার স্বপ্নে পরিবারের সর্বনাশ করলেন তরুণী
- বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ‘রহস্য’ উন্মোচন
- নারী-পুরুষের আয়ুষ্কালের পার্থক্যের আসল কারণ
- কারিনা কায়সারের মৃত্যুর খবর, মুখ খুলল পরিবার
- তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- হাইকোর্টে হাজিরার পর প্রশ্নের মুখে মমতার আইনজীবী পরিচয়
- ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর
- মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর
- অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে যা বললেন তাসনিম জারা
- প্রবাসীদের জন্য আসছে নতুন কার্ড, মিলবে বিশেষ সুবিধা
- এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা
- হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, জানা গেল কারণ
- ইউনিট ফান্ড নিবন্ধনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আইসিবির
- প্রগতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় গ্রাহক ঋণ নীতিতে বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক
- ট্রাম্পকে যা খাওয়ালেন জিনপিং
- হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত!
- ডলার নিয়ে নতুন কৌশল! অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন
- ঈদে সবাই ছুটি পাবে না! জানুন কোন চাকরিতে কতদিন ডিউটি
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ ফাঁস
- সরকারের নতুন সিদ্ধান্তে আনন্দের ঢেউ! ঈদে বিশাল ছুটি নিশ্চিত
- ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ নিয়ে যা জানাল পুলিশ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে
- পশ্চিমবঙ্গে পশু জবাই নিষিদ্ধ, বিজেপির নতুন নির্দেশনা
- সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস
- পৃথিবীর ৬টি দেশ যেখানে রাত হয় না – জানলে অবাক হবেন!
- ১৪ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ঈদের আগে বাজারে চাঙ্গাভাব, বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- ১৪ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রভিশন ও কর ব্যয় বাড়লেও মুনাফা বেড়েছে ইউনাইটেড ফাইন্যান্সের
- পরিচালনা পর্ষদ সম্প্রসারণে সংঘস্মারক সংশোধনের উদ্যোগ
- মার্জিন ঋণধারী শেয়ারহোল্ডারদের তথ্য পাঠাতে অনুরোধ মারিকোর
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ ব্যাংক মার্জারে বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ডিএসই













