ইউনিট ফান্ড নিবন্ধনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আইসিবির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের সবচেয়ে পুরোনো ইউনিট ফান্ডকে নিবন্ধনের আওতায় আনতে কঠোর অবস্থান নিয়েছে। এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তাদের ঐতিহ্যবাহী ইউনিট ফান্ডকে নতুন বিধিমালার আওতা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।
আইসিবির পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ১৯৮১ সালে মন্ত্রিপরিষদের অনুমোদনে গঠিত দেশের প্রথম ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড ‘আইসিবি ইউনিট ফান্ড’ বর্তমানে বিশেষ জাতীয় সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে। এটি আইসিবি অধ্যাদেশ, ১৯৭৬-এর আওতায় প্রণীত ‘আইসিবি ইউনিট ফান্ড রেগুলেশনস, ১৯৮১’ অনুযায়ী পরিচালিত হওয়ায় এতদিন বিএসইসির নিবন্ধন নেয়নি।
তবে সম্প্রতি প্রণীত ‘মিউচুয়াল ফান্ড রুলস ২০২৫’-এ বলা হয়েছে, কমিশনের নিবন্ধন ও অনুমোদিত অ্যাসেট ম্যানেজার ছাড়া কোনো ফান্ড পরিচালনা করা যাবে না। এই বিধির আওতায় আইসিবির ইউনিট ফান্ডকে নিবন্ধনের উদ্যোগ নিতে গত মার্চে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেয় বিএসইসি। পরে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় আরও সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।
গত ৫ মে কমিশনের পাঠানো এক চিঠিতে সতর্ক করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সেই সময়সীমা শেষ হয়েছে ১২ মে। এর আগেই ১১ মে আইসিবি কমিশনকে জানায়, বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আইসিবি তাদের চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলেছে, নতুন নিয়মে নিবন্ধন নিতে হলে ফান্ড পরিচালনা ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। বর্তমানে অনিবন্ধিত এই ফান্ড পরিচালনায় বার্ষিক ব্যয় প্রায় ৪১ কোটি ২৪ লাখ টাকা হলেও নতুন আইনের আওতায় এ ব্যয় বেড়ে প্রায় ৭৮ কোটি টাকায় পৌঁছাতে পারে। ফলে ইউনিটধারীদের লভ্যাংশ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
এছাড়া ব্যয় বৃদ্ধি ও ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণে ইউনিট সমর্পণ বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করছে আইসিবি। চিঠিতে বলা হয়েছে, ফান্ডটির অধিকাংশ বিনিয়োগকারী স্থায়ী আয়ের প্রত্যাশী প্রবীণ ও ক্ষুদ্র সঞ্চয়কারী। হঠাৎ ব্যবস্থাপনা পরিবর্তন তাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আইসিবির তথ্যমতে, ৩০ জুন ২০২৫ পর্যন্ত ফান্ডটির বিনিয়োগকৃত শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ৪ হাজার ৮০১ কোটি ৬৫ লাখ টাকা। বড় পরিমাণ ইউনিট সমর্পণের চাপ তৈরি হলে ইউনিটধারীদের অর্থ পরিশোধে বাজারে থাকা শেয়ার বিক্রি করতে হতে পারে, যা সামগ্রিক শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
১৯৮১ সালে মাত্র ১৫ কোটি ৮৪ লাখ টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা আইসিবি ইউনিট ফান্ড বর্তমানে প্রায় ৪ হাজার ৯০৯ কোটি টাকার বিশাল তহবিলে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ফান্ডটি মোট ৬ হাজার ৮৭ কোটি ৫০ লাখ টাকা ডিভিডেন্ড বিতরণ করেছে। একসময় ইউনিটপ্রতি সর্বোচ্চ ৪৫ টাকা ডিভিডেন্ড দেওয়া হলেও সাম্প্রতিক প্রতিকূল বাজার পরিস্থিতিতেও ৩০ টাকা করে ডিভিডেন্ড বিতরণ করেছে ফান্ডটি। বর্তমানে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের সমর্পণ মূল্য দাঁড়িয়েছে ২৬৪ টাকা।
মামুন/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব









