বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ‘রহস্য’ উন্মোচন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরেই ভূতত্ত্ববিদদের কাছে একটি বড় রহস্য ছিল—বারমুডা দ্বীপ কেন আশপাশের সমুদ্রতলের তুলনায় এত উঁচুতে অবস্থান করছে, যদিও এর আগ্নেয়গিরি প্রায় ৩ কোটি বছর আগে নিষ্ক্রিয় হয়ে গেছে। সাধারণত আগ্নেয়গিরি নিভে গেলে দ্বীপ ধীরে ধীরে নিচে নেমে যায়। কিন্তু বারমুডার ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা।
সম্প্রতি মার্কিন গবেষকদের এক গবেষণায় এই রহস্যের নতুন ব্যাখ্যা পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি।
কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, বারমুডা এমন একটি অস্বাভাবিক ভূতাত্ত্বিক স্তরের ওপর দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর অন্য কোথাও এখন পর্যন্ত দেখা যায়নি।
সাধারণত হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলার স্তম্ভ বা ‘ম্যান্টল প্লুম’-এর কারণে তৈরি হয়। সময়ের সঙ্গে আগ্নেয়গিরি নিষ্ক্রিয় হলে এবং টেকটোনিক প্লেট সরে গেলে দ্বীপ নিচের দিকে নেমে যেতে শুরু করে।
তবে বারমুডা এখনো আশপাশের সমুদ্রতলের তুলনায় প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচুতে রয়েছে।
গবেষকরা বড় বড় ভূমিকম্পের ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে বারমুডার নিচের প্রায় ২০ মাইল গভীরতার গঠন পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, সমুদ্রীয় ভূত্বকের নিচে প্রায় ১২ মাইলেরও বেশি পুরু একটি হালকা শিলাস্তর রয়েছে, যার ঘনত্ব আশপাশের ম্যান্টলের তুলনায় কম। এই স্তরটি ভেসে থাকার কারণে বারমুডা এখনো উঁচু অবস্থানে টিকে আছে।
গবেষকদের ধারণা, কয়েক কোটি বছর আগে আগ্নেয়গিরি সক্রিয় থাকার সময় কার্বনসমৃদ্ধ গলিত শিলা ভূত্বকের নিচে প্রবেশ করে ঠান্ডা হয়ে জমাট বাঁধে। সেই জমাট শিলাই বর্তমানে বারমুডাকে ভাসিয়ে রাখছে।
গবেষক উইলিয়াম ফ্রেজার বলেন, বারমুডার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রচলিত ধারণার সঙ্গে পুরোপুরি মেলে না। এই আবিষ্কার পৃথিবীর গভীরে এখনো অজানা কিছু প্রক্রিয়া সক্রিয় থাকার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, ফ্লোরিডা, বারমুডা ও পুয়ের্তো রিকোর মধ্যবর্তী অঞ্চল ‘বারমুডা ট্রায়াঙ্গল’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার নানা গল্পে অঞ্চলটি রহস্যঘেরা হয়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা মনে করেন, এর পেছনে মূলত প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত যান চলাচল এবং মানবিক ভুল কাজ করে।
নতুন এই গবেষণা মূলত বারমুডা দ্বীপের ভৌগোলিক উচ্চতা ও স্থায়িত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক অ্যাক্সেসরিজ
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি













