ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬

হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা

২০২৬ মে ১৫ ১০:৩১:১৯
হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা

নিজস্ব প্রতিবেদক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি কোনো সামরিক হামলা ছাড়াই সফলভাবে বাস্তবায়ন করা হয়েছিল।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ওই চুক্তির মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা তথ্যও এই চুক্তির কার্যকারিতার পক্ষে ছিল।

ওবামা বলেন,“আমরা একটি ক্ষেপণাস্ত্রও ছোড়িনি। তবু ইরানের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিলাম।”

তিনি আরও বলেন,“চুক্তিটি কার্যকর ছিল—এ নিয়ে কোনো বিতর্ক নেই। এর জন্য আমাদের মানুষ হত্যা করতে হয়নি কিংবা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও প্রয়োজন পড়েনি।”

২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে হওয়া এই পরমাণু চুক্তি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচিত হয়েছিল। চুক্তির উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে