পশ্চিমবঙ্গে পশু জবাই নিষিদ্ধ, বিজেপির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন কড়াকড়ি আরোপ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সরকারি ছাড়পত্র ছাড়া গরু, ষাঁড়, মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম ভাঙলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার মুখে পড়তে হতে পারে। নতুন এই বিধিনিষেধ ঘিরে রাজ্যে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশুচিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এই নিয়ম গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং খোজা মহিষ—সব ধরনের পশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন নির্দেশনায় পশু জবাইয়ের জন্য কঠোর কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে পশুর বয়সসীমা, নির্ধারিত স্থানে জবাই এবং নিয়ম ভাঙলে শাস্তির বিধানও রয়েছে। কোনো পশু জবাইয়ের আগে অবশ্যই একটি সনদ নিতে হবে। ওই সনদে উল্লেখ থাকবে যে পশুটি জবাইয়ের উপযুক্ত।
সনদে নিশ্চিত করতে হবে, পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের জন্য উপযোগী নয়। অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। এই সনদ পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশুচিকিৎসক যৌথভাবে প্রদান করবেন।
সনদ দেওয়ার কারণ লিখিতভাবে উল্লেখ করাও বাধ্যতামূলক করা হয়েছে। যদি সনদ দিতে অস্বীকৃতি জানানো হয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জবাইয়ের অনুমতি পাওয়া পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে জবাই করা যাবে। কোনো খোলা বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিয়ম বাস্তবায়নের জন্য পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা পশুচিকিৎসকের অনুমোদিত কর্মকর্তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন। এ কাজে কাউকে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নতুন এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এছাড়া সব অপরাধকেই আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর এই নতুন নিয়ম জারি করা হলো। ওই নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেন।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













